কুড়িগ্রামের উলিপুর উপজে’লার দূর্গাপুর ইউনিয়নের ভেলুর খামা’র গ্রামের প্রতিবন্ধি জাহিদ এবার সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
পিতৃহারা জিসাদ হাসান জাহিদ (১২) জন্ম থেকেই প্রতিবন্ধি। পায়ের নিচের অংশে চিকন ও বাঁকা হওয়ায় হামাগুড়ি দিয়ে হাঁটতে হয় তাকে। বিধবা মা জাহানারা বেগম বাড়ির সামনে ঘর ভাড়া নিয়ে মুদি দােকান করে জীবিকা নির্বাহ করেন। মা জাহানারা বেগম ছেলের জন্য একটি হুইল চেয়ারের আবদার করেছেন। ঢাকা ওয়াকিং ক্লাবের সদস্য মোস্তাফিজুর রহমান সদূর প্রবাস থেকে ফেসবুকের মাধ্যমে বিষয়টি ক্লাবের প্রেসিডেন্ট এডভোকেট ফারুক তপাদারের নজরে আনেন। ঢাকা ওয়াকিং ক্লাবের প্রতিষ্ঠাতা ডঃ আবু নোমান মোহাম্মদ আতাহার আলীকে জানানোর সাথে সাথেই তিনি জাহিদকে একটি হুইলচেয়ারের ব্যবস্থা করে দেন। পরবর্তীতে ঢাকা ওয়াকিং ক্লাবের কুড়িগ্রাম জেলা কোঅর্ডিনেটর এর তত্বাবধানে ক্লাবের সদস্য বেলাল হোসেন এর মাধ্যমে আজ জাহিদের বাড়িতে গিয়ে হুইলচেয়ারটি পৌঁছে দেয়া হয়।
হুইলচেয়ারটি পেয়ে জাহিদ আবেগআপ্লুত হয়ে যায়। সে জানাায়, আমা’র স্কুল যেতে খুব ক’ষ্ট হতো। এখন আর কষ্ট হবে না। জাহিদ এবং তার পরিবার ঢাকা ওয়াকিং ক্লাবের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে।
উল্লেখ্য ঢাকা ওয়াকিং ক্লাব আগেও ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার মস্তবাপুর উচ্চ বিদ্যালয়ের প্রীতিলতা এবং চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার চান্দ্রা বাজার এলাকার শুভ কে হুইলচেয়ার প্রদান করেন।
ক্লাবটি প্রতিবছর জাতীয় হাঁটা দিবস উদযাপনসহ হাঁটা নিয়ে বিভিন্ন কর্মসূচি ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
বার্তাবাজার/ডব্লিওএস