শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলাতে ২০১৯-২০২০ অর্থ বছরের আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গম, ভূট্টা, শীতকালীন মুগ ও সূর্য্যমুখীর বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল মাহমুদের সভাপতিত্বে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন।
এসময় বক্তব্য রাখেন, শেরপুর খামারবাড়ি উপ-পরিচালক আশরাফ উদ্দিন, ঝিনাইগাতী উপজেলা কৃষি অফিসার হুমায়ুন কবির, জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম প্রমুখ।
এসময় ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর ছিদ্দিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিনসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ২০১৯-২০২০ অর্থ বছরের আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গম, ভূট্টা, শীতকালীন মুগ ও সূর্য্যমুখীর বীজ এবং রাসায়নিক সার ক্ষুদ্র ও প্রান্তিক ৬১০জন কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ করেন। এসময় তিনি কৃষকদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার প্রতিবছরই কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করে আসছেন।
বার্তাবাজার/এমকে