শুধু মিষ্টি বিক্রয়ের লাইসেন্স বা অনুমোদন না নিয়ে বেকারি আইটেম, আইসক্রিম, দুধ, কাঁচা নাস্তা, জুস সহ ফাস্ট ফুডের ব্যবসা করার দায়ে নগরীর ‘বেক এন ফাস্ট (Bake n Fast)’ নামক রেস্টুরেন্টকে নগদ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৬ নভেম্বর) নগরীর আন্দরকিল্লা মোমিন রোডে অবস্থিত ‘বেক এন ফাস্ট’ রেস্টুরেন্টে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরিন আক্তারের নেতৃত্বে ভ্রামমাণ আদালত অভিযান পরিচালনা করেন।
শিরিন আক্তার বলেন, মিষ্টি বিক্রয়ের লাইসেন্সে দিয়ে ফাস্টফুড ব্যবসা করছিল “বেক এন ফাস্ট’ নামক প্রতিষ্ঠান। লাইসেন্সে উল্লেখিত ব্যবসার ধরণের সাথে বিদ্যমান ব্যবসার ধরণে রয়েছে ব্যাপক পার্থক্য। লাইসেন্সে ব্যবসার ধরনে শুধু মিষ্টি বিক্রেতা লেখা থাকলেও সকল প্রকার ভোজ্য পণ্য বিক্রি দ্বারা প্রতিষ্ঠানটি রেস্টুরেন্ট ব্যবসা করছিল। এছাড়া ফ্রিজে পাওয়া গেছে পঁচা পেঁপে এবং পঁচা পেঁপের জুস।”
শিরিন আক্তার বলেন, অনুমোদন ছাড়া অবৈধ ব্যবসার তথ্যের ভিত্তিতে ভ্রামমাণ আদালত অভিযান পরিচালনা করে ঘটনার সত্যতা খুঁজে পায় এবং দোকানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারা অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
বার্তাবাজার/এমকে