নোয়াখালীতে ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ পণ্য দিয়ে খাবার উৎপাদনের দায়ে সকাল থেকে দুপুর পর্যন্ত মোবাইল কোর্টের মাধ্যমে জেলা শহরের রোমিয়া চাইনিজকে ২৫হাজার, শ্বশুরবাড়ী চাইনিজকে ২০হাজার ও মাম্মা মিয়া চাইনিজকে ৬হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রোকনুজ্জামান খান, জেলা প্রশাসকের কার্যালয়। আদালত পরিচালনায় সহযোগিতা করেন দেবানন্দ সিনহা, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নোয়াখালী এবং সুধারাম মডেল থানা পুলিশ।
বার্তাবাজার/এমকে