সারাদেশে ন্যায় সাতক্ষীরায় সড়কে শৃংখলা ফিরিয়ে আনার লক্ষ্যে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেল ও ট্রাফিক পুলিশের উদ্যোগে সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিষয়ে সচেতনতা মূলক এক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা সিটি কলেজে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
বিআরটিএ সাতক্ষীরা সার্কেল অফিস সূত্রে জানা যায়, পূর্বে নির্ধারিত বিভিন্ন যানবাহনের ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির লক্ষ্যে পরীক্ষায় অংশগ্রহণকারীদের অংশগ্রহণ কালে সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন আইনের উপর আলোচনা করা হয়।
উক্ত আলোচনা সভায় অংশগ্রহণ করে সড়ক পরিবহন আইন ২০১৮ উপর দিক নির্দেশনা মূলক আলোচনা করেন, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার, ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মোঃ মমিন হোসেন, মোঃ হারুন-উর-রশিদ, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক মোঃ নাসিরুল আরিফিন ও ট্রাফিক সার্জেন্ট মামুন।
উক্ত সচেতনতা মূলক আলোচনা সভায় বিভিন্ন যানবাহনের ১৫০ জন চালক উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এমকে