নওগাঁয় ৯ম শ্রেণীর ছাত্র রাসেল হত্যার পালাতক আসামীদের গ্রেফতার করে দ্রুত ফাঁসির দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার দুপুরে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে প্রায় ঘন্টা ব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। নিহত রাসেলের পরিবার ও দুবলহাটি শৈলকুপা এলাকাবাসী এই মানববন্ধনের আয়োজন করেন।
অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক এসএম আজাদ হোসেন মুরাদ, বসুন্ধরা কম্পিউটার এর স্বত্তাধিকারী তপু হোসেন, নিহত রাসেলের পিতা কামাল হোসেন, চাচী সাথী বেগম সহ অন্যান্যরা।
এসময় বক্তরা বলেন, রাসেল হত্যার মোট ৫জন আসামীর মধ্যে ৩ জন আটক আছে বাকী ২ জন প্রধান আসামী পলাতক রয়েছে অথচ পুলিশ তাদের আটক করছেনা। আসামীদের দ্রুত গ্রেফতার করে তাদের ফাঁসির দাবী জানান তারা।
উল্লেখ্য গত ২৪ মে নওগাঁ সদর উপজেলার শৈলকুপা গ্রামের রাসেল হোসেন (১৫) নামে দুবলহাটি রাজা হরনাথ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণী ছাত্রকে হত্যা করে দূর্বৃত্তরা।
বার্তাবাজার/এমকে