যশোর আ’লীগের সভাপতি শহীদুল ও সাধারণ সম্পাদক শাহীন

যশোর জেলার আগামী তিন বছরের জন্য আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন ও সাধারন সম্পাদক শাহীন চাকলাদার মনোনিত হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) বিকাল সাড়ে তিনটায় যশোর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত জেলা আওয়ামীলীগের সম্মেলনের দ্বিতীয় অধিবেসনে আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবাইদুল কাদের এ ঘোষনা দেন।

এ সময় তিনি যশোর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল মজিদ,হায়দার গণি খান পলাশ,খয়রাত হোসেন, আব্দুল মালেক,আলী রায়হান ও গোলাম মোস্তফাকে সহ সভাপতি এবং মনিরুল ইসলাম,আশরাফুল আলম লিটন ও মীর জহরুল ইসলামকে যুগ্ম সাধারন সম্পাদক ঘোষনা করেনন।

এছাড়া আফজাল হোসেন,মোস্তফা ফরিদ আহমেদ ও রেন্টু চাকলাদারকে সাংগঠনিক সম্পাদক পদ প্রদান করা হয়।এ সময় ওবাইদুল কাদের মহিউদ্দীনকে প্রচার সম্পাদক ও এমপি ইসমত আরা ছাদেক , প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য,এমপি নাবিল আহমেদ,এমপি আফিল ও জেলা পরিষদ সদস্য সাইফুজ্জামান পিকুলকে সদস্য ঘোষনা করেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর