যশোর বেনাপোল কৃষ্ণপুর গ্রামে অভিযান চালিয়ে ৮ বোতল ফেন্সিডিলসহ জহিরুল ইসলাম (২৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৭শে নভেম্বর) দুপুরে তাকে আটক করা হয়। আটক জহিরুল ইসলাম (২৮) হলেন, শার্শা উপজেলার টেংরা গ্রামের নুর ইসলামের ছেলে।বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মামুন খান “বার্তা বাজার” নিউজ পোর্টালের যশোর জেলা প্রতিনিধি মোঃ লোকমান হোসেনকে জানান, এএসআই(নিঃ)/মোঃ শরিফুল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ বেনাপোল পোর্ট থানাধীন কৃষ্ণপুর গ্রামে অভিযান পরিচালনা করে কৃষ্ণপুর গ্রামস্থ ভিডিপির মোড় পাকা রাস্তার উপর হতে আসামীকে আটক করেন।তার শরীর তল্লাশি কালে অভিনব কায়দায় পায়ের সাথে বাধা অবস্থায় ৮ বোতল ফেনসিডিল পাওয়া যায়।
আটক আসামির বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে,যাহার মামলা নং- ৬৩, তাং- ২৭/১১/১৯ ইং, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১৪(খ) রুজু করা হয়। আটক আসামিকে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।
বার্তাবাজার/এমকে