ভারতের চেন্নাইয়ে ৬ বছরের এক মেয়ে চোখ বন্ধ করে রুবিকস কিউব মিলিয়ে নাম লেখাতে যাচ্ছেন গিনিস ওয়ার্ল্ড রেকর্ড বুকে।
শুক্রবার ভারতের চেন্নাইয়ে সারাহ সি নামের ছয় বছরের একটি মেয়ে কবিতা আবৃত্তি করার সময়ে মাত্র দু’মিনিটে রুবিকস কিউবের ধাঁধার সমাধান করে। খবর-ইন্ডিয়া টুডে
সারাহ’কে তার এই কীর্তির জন্য তামিলনাড়ু কিউব অ্যাসোসিয়েশন ‘বিশ্বের কনিষ্ঠ প্রতিভা’ হিসেবে ঘোষনা করেছে।
ভারতীয় বার্তাসংস্থা এএনআই’কে দেয়া এক বিবৃতিতে সারাহ’র উদীয়মান প্রতিভা সম্পর্কে কথা বলার সময় তার বাবা চার্লস বলেন, ‘সারাহ একটি নয় বরং একাধিক ধরণের কিউব ধাঁধার সমাধান করতে পারে।’
‘খুব অল্প বয়সেই সারাহ প্রবণতা সংক্রান্ত প্রশ্নগুলো সমাধান করতে শুরু করে এবং এরপরেই তারা মেয়েকে যথাযথ প্রশিক্ষণ ও ক্লাসের জন্য নিয়ে যান।’
মেয়েটি এরইমধ্যে একটি বিশ্ব রেকর্ড করেছে। এখন গিনিস বুকে জায়গা করে নেয়ার প্রয়াস চলছে।
ঝলঝলে চোখ ও হাসি মুখে সারাহ এএনআই’র সঙ্গেও কথা বলে। সে বলে, ‘এমন একটি অনুষ্ঠানে যোগদান করতে পেরে সে অনেক খুশি।’
বার্তাবাজার/কে.জে.পি