রামগঞ্জে চোরাই মটর সাইকেলসহ গ্রেফতার ১

রামগঞ্জ থানায় ২ টি চোরাই মোটরসাইকেল সহ চোর রিয়াদ হোসেন সজিবকে গ্রেফতার করেছে রামগঞ্জ থানা পুলিশ।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন এর দিক নিদের্শনায়, পুলিশ পরিদর্শক (তদন্ত) এ কে ফজলুল হক এর নেতৃত্বে এসআই মোঃ হুমায়ুন কবির, এসআই আঃ হান্নান, এএসআই মামুনুর রশিদ, এএসআই মোঃ সুলতান মাহাবুব সহ রামগঞ্জ থানাধীন দরবেশপুর ইউনিয়নের আলীপুর গ্রামের জয়নাল আবেদীনের মটর সাইকেল চুরির সংবাদ পেয়ে তাৎক্ষনিক অভিযান চালিয়ে মটর সাইকেল চোর মোঃ রিয়াদ হোসেন সজিব (৩১) কে আটক করেছেন।

আসামীর কাছ থেকে এসময় ২টি চোরাইকৃত মটর সাইকেল উদ্ধার করা হয়। অন্যান্য আসামীদেরকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রেখেছেন।

উক্ত আসামী সহ পলাতক আসামীদের বিরুদ্ধে রামগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর