আলফাডাঙ্গায় দূর্নীতি, সন্ত্রাস ও মাদক বিরোধী অভিযান উপলক্ষে গণ জমায়েত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত দূর্নীতি, সন্ত্রাস ও মাদক বিরোধী অভিযান উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গায় গণ জমায়েত অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকাল ৩টায় উপজেলার বানা এম এ মজিদ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ৫নং বানা ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে এ গণ জমায়েত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাদী হুমায়ুন কবির (বাবু) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব খিজির আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম জাহিদুল হাসান,সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম জালালউদ্দিন আহমেদ,কেন্দ্রীয় কমিটির সাবেক ছাত্রনেতা এ্যাড. শরীফ কায়সার রহমান,উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খাঁন বেলায়েত হোসেন,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ আকরামুজ্জামান,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান এ.কে.এম আহাদুল হাসান আহাদ প্রমুখ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর