গাজায় ফের সামরিক অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার রাতে এ হামলা চালানো হয়।
ফিলিস্তিন থেকে চালানো রকেট হামলার জবাবে তারা এসব বিমান হামলা চালায় বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।
ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়,‘গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে হামাস জঙ্গিদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে এ বিমান হামলা চালিয়েছিল।
বিবৃতিতে আরো বলা হয়, হামলা চালানো স্থানগুলোর মধ্যে অস্ত্র তৈরীর একটি কারখানা ও ভূগর্ভস্থ অবকাঠামো রয়েছে।
গাজার এক নিরাপত্তা সূত্র জানায়, হামাসের কমপক্ষে দু’টি অবস্থানে হামলা চালানো হয়েছে। এছাড়া হামাসের মিত্র গ্রুপ ইসলামিক জিহাদের একটি অবস্থান লক্ষ্য করেও বিমান হামলা চালানো হয়। তবে ইসরায়েলের এসব হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ইসরাইলি সামরিক বাহিনী জানায়, মঙ্গলবার রাতে ইসরাইলে দু’টি রকেট হামলার জবাবে এসব বিমান হামলা চালানো হয়। ফিলিস্তিন থেকে চালানো এ দুই রকেট হামলার একটি ইসরায়েলের ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থার মাধ্যমে ঠেকিয়ে দেয়া হয়েছে।
এছাড়া হামলা শুরুর অল্প সময়ের মধ্যেই আশ্কেলন শহরে সাইরেন বাজানো হয়। যার কারণে কয়েক হাজার মানুষ বোমা আশ্রয়কেন্দ্রে ছুটে এসেছিল।
এ ঘটনায় আহত বা ক্ষয়ক্ষতির তাত্ক্ষণিক কোনো খবর পাওয়া যায়নি। তবে আইডিএফ জানিয়েছে যে এটি কী কারণে অ্যালার্মকে ট্রিগার করেছিল তা খতিয়ে দেখছে।
বার্তাবাজার/কে.জে.পি