ঠাকুরগাঁওয়ে ইজিবাইক চালকদের কাছ থেকে পৌরসভার টোলের নামে শারীরিক নির্যাতন চালিয়ে জোর করে চাঁদা আদায় করা হচ্ছে- এমন অভিযোগের ভিত্তিতে গণঅবস্থান ও সংহতি সমাবেশ করেছেন ঠাকুরগাঁও ইজিবাইক শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা।
বুধবার দুপুরে জেলা ইজিবাইক শ্রমিক ইউনিয়নের আয়োজনে শহরের চৌরাস্তা মোড়ে এই কর্মসূচী পালিত হয়। ঘন্টাব্যাপী এই কর্মসূচীতে সদর উপজেলার ২৫টি ষ্ট্যান্ড কমিটির শতশত শ্রমিকেরা উপস্থিত ছিলেন।
কর্মসূচীতে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুব আলম রুবেল, সহ-সভাপতি বাদশা মিয়া, প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, উদীচীর সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু, শ্রমিক নেতা দেওয়ান, লাবুসহ জেলা ইজিবাইক শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা।
এসময় বক্তরা আগামী ১৫ দিনের মধ্যে পৌর টোলের নামে চাঁদাবাজি বন্ধ না হলে আগামী ২রা ডিসেম্বর অর্ধ দিবস পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।
বার্তাবাজার/এমকে