আইএসের টুপির বিষয়টি তদন্ত করা হবে : আইনমন্ত্রী

রাজধানীর গুলশানে হলি আর্টিসান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় দায়ের করা মামলার সাত আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এদিকে আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাকিবুল হাসান রিগানের মাথায় জঙ্গি সংগঠন আইএসের টুপি দেখা গেছে। এ টুপি কিভাবে তার কাছে পৌঁছাল এ বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।

আইনমন্ত্রী আনিসুল হককেও এ বিষয়ে সাংবাদিদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে। জবাবে তিনি বলেছেন, এ টুপি কিভাবে এলো বলতে এখনই পারবো না, তবে কীভাবে এলো অবশ্যই তদন্ত করে দেখতে হবে। এ ব্রিফিং শেষ করেই আমি অবশ্যই সংশ্লিষ্টদের সাথে কথা বলবো। বুধবার আইন মন্ত্রণালয়ে নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

উল্লেখ্য, রাজধানীর গুলশানে হলি আর্টিসান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় দায়ের করা মামলার সাত আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- জাহাঙ্গীর হোসেন, আসলাম হোসেন র‌্যাশ, মো. হাদিসুর রহমান, রাকিবুল হাসান রিগ্যান, মো. আব্দুল সবুর খান, শরিফুল ইসলাম খালেক ও মামুনুর রশীদ রিপন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর