চট্টগ্রামের বাকলিয়ার বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী নিহত এবং স্ত্রী আহত হয়েছেন। বুধবার সকাল ৮টায় কর্ণফুলী সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জামাল পূর্ব বাকলিয়ার আবদুর রহমানের ছেলে এবং তার আহত স্ত্রীর নাম নিলু আক্তার।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন জানান, মোটরসাইকেল আরোহী ওই দম্পতিকে একটি বাস ধাক্কা দিলে জামাল নিহত হন। তার মরদেহ মর্গে আছে। আহত নিলু আক্তারকে চিকিৎসা দেয়া হচ্ছে।
বার্তাবাজার/কে.জে.পি