সিরাজদিখানে রোপা আমন ব্রি-৪৯ ধানের নমুনা শস্য কর্তন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১ টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের পশ্চিম রাজদিয়া গ্রামে এ নমুনা শস্য কর্তন করা হয়।
সিরাজদিখান উপজেলা কৃষি কর্মকর্তা সুভোধ চন্দ্র রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরুত্তম কুমার সরকার উপ-পরিচলক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মুন্সীগঞ্জ।
এ সময় প্রধান অতিথি কৃষকদের রোপা আমন সম্পর্কে বিভিন্ন ধরনের পরামর্শ দেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, দায়িত্ব প্রাপ্ত উপসহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা সেলিম জাবেদ, আক্তার হোসেন, কৃষক মনোয়ার হোসেন, সুরুজ মিয়া প্রমুখ।
বার্তাবাজার/এমকে