দীর্ঘ ৭ বছর পর বোদা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হলো গতকাল। এ উপজেলার ১০ ইউনিয়নের ও ১ টি পৌরসভার কাউন্সিলরদের নিয়ে অনুষ্ঠিত হয় সম্মেলন।
প্রথমে ভোটে প্রার্থী নির্বাচনের আলোচনা হলেও পরে মতামতের ভিত্তিতে প্রার্থী নির্বাচন হয়।পঞ্চগড় ২ আসনের সাংসদ, জেলা সভাপতি, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গতকাল মঙ্গলবার রাতে বোদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে ওয়াহিদুজ্জামান সুজা ও সাধারণ সম্পাদক হিসেবে ফারুক আলম টবির নাম ঘোষণা করেন।
এ সময় উপস্হিত জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পঞ্চগড় ১ আসনের সাংসদ মো মজাহারুল হক প্রধান, কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ তারিন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্বাস আলী, আবু তোয়াবুর রহমান,আবু সারোয়ার বকুল মহিলা আঃ লীগের নেতৃ জাকিয়া সহ জেলা আওয়ামী লীগের সদস্যবৃন্দ।
বার্তাবাজার/এমকে