আজ পাবনার ধুলাউড়ি গণহত্যা দিবস

আজ ২৭ নভেম্বর পাবনার ধুলাউড়ি গণহত্যা দিবস। ১৯৭১ সালের নভেম্বর মাসের বেশ কিছুদিন আগে মুক্তিযোদ্ধারা পাবনার সাঁথিয়া উপজেলায় রাজাকার ক্যাম্পে আক্রমন চালিয়ে কয়েকজন রাজাকারকে হত্যা করে তাদের অস্ত্র নিয়ে যাই।

এরপর থেকে রাজাকার ও পাকসেনারা ক্ষিপ্ত হয়ে উঠে এবং সাঁথিয়া উপজেলার উপর নজর বাড়িয়ে দেয়। ১৯৭১ সালের ২৭ নভেম্বর সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি গ্রামে মুক্তিযোদ্ধারা অবস্থান নিয়েছে এমন খবর পেয়ে মধ্য রাতে গ্রামটি ঘিরে ফেলে পাকসেনা ও তাদের সহযোগীরা।

অপ্রস্তুত মুক্তিযোদ্ধা ও নিরিহ গ্রামবাসীদের উপর নির্বিচারে গুলি করে হত্যা করা হয় অপ্রস্তুত মুক্তিযোদ্ধা ও নিরিহ গ্রামবাসীদের। একাধারে চলতে থাকে লুটপাট, ধর্ষণ ও অগ্নিসংযোগ। সেদিনের পাকসেনাদের আক্রমনে নিহত হয় বহু মুক্তিযোদ্ধা ও নিরিহ গ্রামবাসী।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর