সিরাজদিখানে ২ মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে অনিক ইসলাম (৩০) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। সে কেরানীগঞ্জ মডেল থানার গুয়ালখালী গ্রামের নজরুল ইসলামের পুত্র। গুরুতর আহত ৩ জনকে ঢাকা মিটফোট হাসপাতালে নেওয়াছে। মঙ্গলবার দুপুর ২ টার দিকে সিরাজদিখান উপজেলার ঢাকা-নবাবগঞ্জ সড়কের মরিচা ব্রীজের উপড় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরে ঢাকাগ্রামী ১ টি মোটর সাইকেলের সাথে বিপরীত দিকে থেকে আসা ১ টি মোটর সাকেলের মুখোমুখী সংঘর্ষ হলে ৪ জন আহত হয়। গুরতর আহত অনিককে কেরানীগঞ্জের লেবুয়ান হাসপাতালে নেওয়ার পথেই মারা যায়। বাকী ৩ জন আহতদের ঢাকা মিটফোট হাসপাতালে নেওয়া হয়েছে।
শেখরনগর তদন্ত কেন্দ্রের এএসআই শহীদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ২ মোটর সাইকেল মুখোমুখীর সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩ জন তাদের মিটফোট হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের পরিচয় এখনো পাওয়া যায়নি।
বার্তাবাজার/কে.জে.পি