আমার ৯ বছর ফিরিয়ে দাও

ভালবাসার সম্পর্ক তাদের মধ্যে ছিলো দীর্ঘ নয় বছর। কিন্তু এরপরেই বিগড়ে গেলো প্রেমিকা, বিয়েতে মত নেই তার। আর তাই প্রেমিকার বাড়ির সামনে অনশনে বসেছে প্রেমিক।

ভারতের বাঁকুড়ার বিষ্ণুপুরে ঘটেছে এমন ঘটনা। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, বিষ্ণুপুরের কুরবান তলার বাসিন্দা রকি রজক মঙ্গলবার দুপুর থেকে ‘প্রেমিকা’ তনুশ্রী ঘোষের শহরের কাটানধারের বাড়ির দরজার সামনে অনশনে বসে। আর তার হাতে প্ল্যাকার্ডে লেখা ছিলো, আমার নয় বছর ফিরিয়ে দাও। শুধু তাই নয় সেসময় তার সঙ্গে প্রেমিকার বেশ কিছু ছবিও ছিলো।

‘প্রেমিক’ রকি রজকের দাবি, স্কুলে পড়াশুনার করার সময় থেকে তনুশ্রী ঘোষের সঙ্গে তার সম্পর্ক। হঠাৎ বাবা মারা যাওয়ায় সংসারে হাল ধরতে হয়। বর্তমানে ব্যবসা করে সংসার চালান।

এদিকে, দীর্ঘ নয় বছরের সম্পর্কের পর প্রেমিকা তনুশ্রী ঘোষ তাকে বিয়ে করতে অস্বীকার করছেন। গত ২ অক্টোবর তাদের মধ্যে শেষ কথা হয়েছে। এরপর বাড়ির লোকের কথায় কম পড়াশুনা জানা ছেলেকে বিয়ে করতে চায় না বলে স্পষ্টই জানিয়েছেন। যতোক্ষণ না পর্যন্ত প্রেমিকা তাকে বিয়ে করতে রাজি হচ্ছে ততোক্ষণ পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।

‘প্রেমিক’ রকি রজকের বন্ধু সুমন্ত দাস রজকও দাবি করেন, দু’জনের মধ্যে গত ন’বছর ধরে সম্পর্ক রয়েছে। দু’জন দু’জনের বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন। এরপর তনুশ্রী ঘোষ তাকে বিয়ে করতে রাজি না হওয়ায় তিনি এই কাণ্ড ঘটিয়েছেন।

তবে তনুশ্রী ঘোষের মা মালতী ঘোষের দাবি, ওই তরুণ সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন। তার মেয়েকে রকি রজক প্রায়ই বিরক্ত করতেন। বিষয়টি নিয়ে তাকে সতর্ক করা হয়েছিল।

দু’জনের একসঙ্গে ছবি প্রসঙ্গে বলেন, এখন এই সব ছবি তৈরি করা যায়, সবাই সেটা ভালো করেই জানেন। মেয়ের বদনাম করতে ওই তরুণ মিথ্যা কথা বলছেন বলেও তার দাবি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর