প্রেমের পথ নয়, প্রেমের অভিজ্ঞতাই ছিল পুরো কাঁটার সমান। হাঁটুর বয়সী বান্ধবী জনপ্রিয় গায়কের বিরুদ্ধে এভাবেই তার অভিজ্ঞতার কথা তুলে ধরেন জনসমক্ষে।
আমেরিকার বিখ্যাত গায়ক এবং সংগীত লেখক আর কেলির সঙ্গে নিজের সম্পর্কের কথা এভাবেই সবার সামনে বলেন তার গার্লফ্রেন্ডের জয়সিলিন সাভাজ। জনপ্রিয় গায়কের সঙ্গে বেশ কিছুদিন ঘর করেছিলেন এই বান্ধবী। কিন্তু সেই ঘর করা যে কতটা যন্ত্রাণাদায়ক ছিল, সেটাই এবার সবার সামনে আনলেন ২৩ বছরের যুবতী।
৫২ বছরের জনপ্রিয় গায়কের সঙ্গে একটি গানের অনুষ্ঠানে আলাপ হয়েছিল তার। সেখান থেকে শুরু হয় তাদের প্রেমপর্ব। অনেক আশা দেখিয়েছিলেন ছোট বান্ধবীকে ইন্ডাস্ট্রিতে সুযোগ দেয়ার। কিন্তু সেই আশার বদলে নিজেই বান্ধবীকে শরীরি সুখ উপভোগ করেছেন বলে উল্লেখ করে জয়সিলিন।
প্রথম দু’মাস ছিল খুবই মসৃণ। তারপর থেকেই শুরু হল অত্যাচার। জানিয়েছেন জয়সিলিন। বয়ফ্রেন্ডকে টিচার বা ড্যাডি বলে ডাকতে বলা হল তাকে। যাকে ভালবাসেন তাকে ড্যাডি বলতে হবে? শুনেই প্রতিবাদ করেন যুবতী। এরপরই তার গলা টিপে ধরেন তারকা। মারধর করেন বান্ধবীকে। যার ফলে কালসিটে দাগ পড়ে যায় তারে ঘাড়ে। সেই দাগ লুকাতে তাকে হাইনেক ড্রেস পরতে বাধ্য করাও হয়।
শুধু তাই নয়। দু’বার গর্ভবতী হয়ে পড়েন মহিলা। জোর করে বাড়িতেই গর্ভপাত করা হয় তার। যাতে কথা বাইরে না আসে, তাই এমন বন্দবস্ত।
মহিলা জানিয়েছেন যে শুধুমাত্র মিডিয়ার সামনে তাকে যত্ন করতেন ওই গায়ক। বাকি সময় এভাবেই বীভৎস অত্যাচার চলত তার ওপর। শেষ পর্যন্ত না পেরে জনসমক্ষে তিনি জানিয়ে দিলেন এমন গোপন কথা।
বার্তাবাজার/কে.জে.পি