কঙ্গোতে বন্যায় অন্তত ৩৯ জনের মৃত্যু

কঙ্গোর রাজধানী কিনশাসায় ভারি বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় অন্তত ৩৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কিনশাসা বিশ্ববিদ্যালয়ের কাছে বন্যার কারণে ভূমিধস দেখা দিয়েছে। বন্যায় দক্ষিণাঞ্চলের অ্যাভিনিউ বিশ্ববিদ্যালয়ের পাশে বৃষ্টির কারণে অন্তত তিনটি স্থাপনা ধসে পড়েছে।ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু সড়ক।

কিনশাসার প্রাদেশিক ভাইস গর্ভনর জানান, দুর্গত এলাকাগুলোতে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে কর্মীরা। বন্যা ও ভূমিধসে আহতদের উদ্ধারের পর দ্রুত হাসপাতালে নেয়ার কথাও জানিয়েছেন কিনশাসার ভাইস গর্ভনর।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর