১২০ বছরের বৃদ্ধাকে গলা কেটে হত্যা

মালিকের সঙ্গে কথা কাটাকাটির পরে ক্ষোভ ঝাড়তে মালিকের শতবর্ষী মাকে গলা কেটে হত্যা করেছে দোকানের কর্মচারী।

মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ফলদা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আহাতোন বেওয়া ওই এলাকার জামাল উদ্দিনের স্ত্রী এবং দোকান মালিক সিহাব উদ্দীনের মা। তার বয়স আনুমানিক ১২০ বছর।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দোকান কর্মচারী বাবুকে আটক করেছে পুলিশ। সে জামালপুরের সরিষাবাড়ি এলাকার ফকির আলীর ছেলে।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) এনামুল হক জানান, কিছুদিন আগে নিহতের ছেলে সিহাব উদ্দীনের সঙ্গে কথাকাটি তার দোকানরে কর্মচারী বাবুর। সেই ক্ষোভ থেকে মঙ্গলবার দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে মালিকের মাকে হত্যা করে পালিয়ে যায় সে। পরে গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন এলাকা থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

তিনি আরো জানান, এ ঘটনায় মামলায় প্রস্তুতি চলছে। সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর