ফেসবুক পেইজে নাগরিক সেবা চালু করলেন সিএমপি কমিশনার মাহবুবুর রহমান

ফেসবুক পেইজে সরাসরি যে কোন আইনি সাহায্য চাওয়া সহ অন্যায় অপরাধের অভিযোগ জানাবার সুযোগ চালু করলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুবুর রহমান।

এর ফলে সম্প্রতি চালু হওয়া Hello Police Commissioner, Chattogram Metropolitan Police – CMP ফেইসবুক পেইজের মাধ্যমে সিএমপি কমিশনারের কাছে সরাসরি অভিযোগ করতে পারবেন নাগরিকরা।

জনগণ আইনি জটিলতা ও চক্ষু লজ্জার কারণে অনেক সময় পুলিশি সহযোগিতা নেয়া হতে বিরত থাকেন। এর দরুন অভিযুক্তদের অপরাধ প্রবণতা বেড়ে যায়। এছাড়া বর্তমানে ডিজিটাল প্রযুক্তিতে যে কোন কাজ দ্রুত করা যায়। তাই আইনি সহযোগিতা ত্বরান্বিত করার মাধ্যমে নাগরিকদের দ্রুত আইনগত সেবা নিশ্চিত করার উদ্দেশ্যে এই ফেইসবুক পেইজ চালু করেছেন সিএমপি কমিশনার মাহবুবুর রহমান।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সিএমপির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় যে, Hello Police Commissioner, Chattogram Metropolitan Police – CMP পেইজ এর মাধ্যমে শুধু চট্টগ্রাম নয় সাথে বিশ্বের যে কোন প্রান্ত থেকে চট্টগ্রামের নাগরিকগণ দ্রুত সময়ের মধ্যে আইনগত সহায়তা পাবেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর