ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অভিযানে সাভারের পৃথক স্থান থেকে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ডিবি (উত্তর)’র অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সাভারের বক্তারপুর এলাকার পৃথক স্থানে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ ৪ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের শরীর তল্লাশি করে ৫শ গ্রাম গাঁজা ও ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গণমাধ্যমকে মোহাম্মদ আবুল বাসার আরও জানান, গ্রেফতারকৃতরা সবাই পেশাদার মাদক ব্যবসায়ী এবং তারা সাভারের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত ৪ মাদক ব্যবসায়ী হলো, সাভার পৌর এলাকার বক্তারপুর মহল্লার ইয়াবা ব্যবসায়ী ইসমত আরা (৪৫) ও চম্পা (৩৫) এবং একই এলাকার গাঁজা ব্যবসায়ী হোসেন মিয়া (৫০) ও গোলাম হোসেন (৩৫)।
গ্রেফতারদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ঢাকা জেলা ডিবি (উত্তর) এর এই চৌকস অফিসার ইনচার্জ।
বার্তাবাজার/এমকে