চট্টগ্রামের দুর্ধর্ষ সন্ত্রাসী কিরিচ বাবুল ফের গ্রেফতার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী কিরিচ বাবুলকে(৫৫) অস্ত্র ও গুলি সহ ফের গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) আসিফ মহিউদ্দীন সোমবার রাতে নগরের বাকলিয়া থানাধীন মাস্টারপুল এলাকা থেকে চট্টগ্রামের বিভিন্ন থানায় গুম, হত্যা, চাঁদাবাজি, সন্ত্রাস সহ ৩০টিরও অধিক মামলার আসামি দিদারুল হক কাজেমী প্রকাশ কিরিচ বাবুলকে (৫৫) অস্ত্র-গুলিসহ গ্রেফতার করা হয়েছে।

প্রকাশ্যে অস্ত্র হাতে কিরিচ বাবুল ও তার সহযোগী। ছবি- বার্তা বাজার

পুলিশ সূত্রে জানা যায়, বাবুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। তাকে এর আগেও বেশ কয়েকবার গ্রেফতার করা হলে সে জামিনে বেরিয়ে আসে। জামিনে বেরিয়ে এসে সে তার অন্যায় অপকর্ম অব্যাহত রাখে। প্রকাশ্যে অস্ত্রের মোহরা দিয়ে লোকজনকে ভয় প্রদর্শন করা ও তাদের নিকট হতে চাঁদা আদায় করা তার জন্য সাধারণ ব্যাপার। তার সাথে তার প্রধান সহযোগী হিসেবে কাজ করতো তার তিন পুত্র সন্তান।

অস্ত্র সহ আটক কিরিচ বাবুলের দুই ছেলে। ছবি- বার্তা বাজার

উল্লেখ্য, গত ২৫ মে নগরের বাকলিয়া থানার নবাব খাঁ কলোনির নয়া রাস্তা খালের পুল এলাকা থেকে কিরিচ বাবুলের দুই ছেলে মো. আছিবুল হক কাজেমী প্রকাশ হাসান (২০) ও মো. রাকিবুল হক কাজেমী প্রকাশ রুবেলকে (২৪) ছুরিসহ গ্রেফতার করেন নগর গোয়েন্দা পু্লিশের অতিরিক্ত উপ-কমিশনার আসিফ মহিউদ্দীন।

৫ই নভেম্বর গ্রেফতার কিরিচ বাবুলের ছেলে নিয়াজ। ছবি- বার্তা বাজার

তার পরবর্তীতে চলতি বছরেই ৫ই নভেম্বর একটি এলজি, দুইটি ছুরি, একটি কিরিচ, বেশ কয়েকটি লোহার রড ও ২০০ পিস ইয়াবা সহ কিরিচ বাবুলের আরেক ছেলে সামিউল হক কাজেমী প্রকাশ নিয়াজকে গ্রেফতার করে বাকলিয়া থানা পুলিশ।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) আসিফ মহিউদ্দীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি দেশীয় তৈরি লম্বা বন্দুক, একটি বন্দুকের তাজা কার্তুজ, একটি রামদা, একটি লম্বা ছুরিসহ দিদারুল হক কাজেমি প্রকাশ কিরিচ বাবুলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বাকলিয়া থানায় নতুন করে অস্ত্র আইনে আরেকটি মামলা দায়ের করা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর