অননুমোদিত ও লাইসেন্সবিহীন গ্যাস সিলিন্ডার বিক্রি বন্ধে অভিযান নেমেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১১টা থেকে নগরীর চকবাজার এলাকায় ফায়ার সার্ভিস, বিস্ফোরক অধিদপ্তরের পাশাপাশি পুলিশ সদস্যরাও সহযোগিতায় অভিযান শুরু করে জেলা প্রশাসন। তবে এখনো পর্যন্ত কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার খবর পাওয়া যায়নি।
অভিযান চলাকালীন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক সাংবাদিকদের বলেন, ”শহরের অলিগলিতে গ্যাসের সিলিন্ডার বিক্রি করার দৃশ্য অনেক পুরাতন পরিচিত। সাধারণ জনগণও চাহিদা পূরণে নীরবে স্বাচ্ছন্দ্যের সাথে এসব দোকান হতে গ্যাসের সিলিন্ডার ক্রয় করে আসছেন।
তবে কেহ ক্রয়কৃত সিলিন্ডারের মান ও প্রতিষ্ঠানের বৈধতা সম্পর্কে কোন প্রকার যাচাই বাছাই করেননা। যার দরুন যে কেহ অল্প টাকার পুঁজি নিয়ে এই ব্যবসা পরিচালনা করেন এবং মানহীন ত্রুটি সম্পন্ন সিলিন্ডার পুনঃপুন বিক্রি করার সুযোগ পান।
এর ফলে বিভিন্ন বাসাবাড়ি সহ দোকানপাটে ঘটে সিলিন্ডার বিস্ফোরণের ভয়াবহ ঘটনা। তাই অবৈধভাবে লাইসেন্স ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানে গ্যাস সিলিন্ডার বিক্রয়কারিদের অনুসন্ধানে অভিযান শুরু করেছি।
বার্তাবাজার/এমকে