ইবিতে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী ছাত্র-শিক্ষক সমাবেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কুষ্টিয়া জেলা পুলিশের আয়োজনে মাদক,সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ছাত্র-শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পিপিএএম(বার) পুলিশ সুপার কুষ্টিয়ার এস এম তানভীর আরাফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বিশ্ববিদালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান,কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন,কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা,প্রক্টর (ভারপ্রাপ্ত) ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মণ,প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ পুলিশ খুলনা রেঞ্জের বিপিএম (বার) ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন।

এছাড়া আরো উপস্থিত ছিলেন,রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নাসিম বানু,আইন অনুষদের ডিন অধ্যাপক ড. রেবা মন্ডল,শাপলা ফোরামের সাধারণ সম্পাদক ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মাহবুবর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী,শিক্ষার্থীবৃন্দ ও সাংবাদিকবৃন্দ। উল্লেখ্য আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর