প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে সাভারের তেঁতুলঝোড়ায় প্রতিবন্ধীদের মাঝে এগুলো বিতরণ করেন তিনি।
এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে প্রচুর কম্বল মওজুদ আছে। সারাদেশের সংসদ সদস্যরা ও জনপ্রতিনিধিরা আমাদের কাছে চাহিদা পত্র পাঠাচ্ছেন, তাদের মাধ্যমে এসব কম্বল ও শুকনো খাবার বিতরণ করা হবে।

দেশের কোন মানুষ শীতে কষ্ট পাবেনা জানিয়ে তিনি আরও জানান, আওয়ামী লীগ সরকার উন্নয়ন বান্ধব সরকার, এই সরকার দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে এসময় প্রতিবন্ধীদেরকে মালামাল সহ একটি দোকান এবং এলজিএসপি-৩ এর অর্থায়নে হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ করা হয়।
হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর প্রমুখসহ অন্যান্যরা।
বার্তাবাজার/এমকে