চট্টগ্রামে ইয়াবাসহ ৩জন গ্রেফতার

চট্টগ্রাম রেল স্টেশন এলাকা ও চন্দনাইশ উপজেলা হতে তিনজন ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত তিনজনের মধ্যে একজন হলেন চন্দনাইশ উপজেলার সদ্য বিলুপ্ত দোহাজারী ইউনিয়নের ইউপি সদস্য চন্দন ধর(৪৮)।

সোমবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে স্টেশন রোড এলাকা হতে এক সহযোগী সহ প্রথমে চন্দন ধর ও মঙ্গলবার (২৬ নভেম্বর) ভোরে তাদের দেওয়া তথ্য মতে চন্দনাইশ থেকে তাদের আরেক সহযোগীকে গ্রেফতার করা সোমবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে স্টেশন রোড ও মঙ্গলবার (২৬ নভেম্বর) ভোরে চন্দনাইশ থেকে তাদের তিনজনকে গ্রেফতার করা হয়। মোহাম্মদ শাহেদ (৩৩) ও একই এলাকার আবুল কাশেমের ছেলে মোহাম্মদ মোর্শেদ (৩১)।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইউপি সদস্য চন্দন ধর ও তার সহযোগীকে আট হাজার পিস ইয়াবাসহ স্টেশন রোড এলাকা হতে আটক করি। পরে তাদের তথ্য মোতাবেক আরেকজনকে চন্দনাইশ হতে গ্রেফতার করা হয়। ইউপি সদস্য চন্দন ধর সম্পর্কে তিনি বলেন, পৌরসভার অন্তর্ভুক্ত হওয়ায় চন্দন ধর বর্তমানে দোহাজারী পৌরসভার ৬ নং ওয়ার্ডের সহায়ক সদস্য পদবি ব্যবহার করেন।

গ্রেফতারদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি মোহাম্মদ মহসীন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর