নোয়াখালীতে সন্ত্রাসী হামলায় আওয়ামীলীগ নেতাসহ আহত ৫, উত্তেজনা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাজির হাটে সন্ত্রাসী হামলায় আওয়ামীলীগ নেতাসহ ৫ জন আহত হয়েছেন। সোমবার রাতে এই হামলার ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বেগমগঞ্জ মডেল থানার ওসি হারুন উর রশিদ জানান, সোনাইমুড়ী উপজেলার অম্বরনগর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক কামাল মিয়া বিশেষ কাজে কয়েকজন নেতাকর্মীকে নিয়ে গত রাতে পাশ্ববর্তী কাজিরহাট বাজারের আসলে আবু ছায়েদ দাইয়া চোরার নেতৃত্বে একদল সন্ত্রাসী তাদের উপর হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা কামাল মিয়াসহ তার সাথে থাকা নেতাকর্মীদের পিটিয়ে ও কুপিয়ে হত্যার চেষ্টা করে। এর মধ্যে গুরুতর আহত কামাল মিয়াকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলেও জানান ওসি হারুন উর রশিদ।

এদিকে পূর্ব শত্রুতা, মাদক বিক্রিতে বাঁধা ও কমিটি নিয়ে বিরোধের জেরেই এই হামলা হয়েছে বলে দাবী করেছেন আহত কামাল মিয়া ও তার সাথে থাকা নেতাকর্মীদের পরিবারের সদস্যরা।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর