ঢাকার উপকণ্ঠ ধামরাইয়ে সোরহাব (৩৫) নামের এক প্রকৌশলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার ঢুলিভিটা এলাকায় এন এন্ড এন সিএনজি স্টেশনের কোয়ার্টার থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ধামরাই থানার পুলিশ।
নিহত প্রকৌশলী কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার ফারাকপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে বলে জানায় পুলিশ।
এব্যাপারে ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা জানান, সোরহাব এনএন্ডএন সিএনজি স্টেশনের প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। কি কারনে তিনি আত্মহত্যা করলেন তা এখনো জানা যায়নি।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে এবং এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে বলেও জানান পুলিশের এই চৌকস পরিদর্শক।
বার্তাবাজার/ডব্লিওএস