কখনও শাস্তি পেতে হয়নি, কারণ আমি শৃঙ্খলাবদ্ধ ছিলাম: মোদি

‘রাজনীতিতে আসার ইচ্ছা কখনই ছিল না, কিন্তু যখন এসেই পড়েছি তখন আমার সেরাটা দিয়ে আমি কীভাবে জনগণের জন্য কাজ করব এটাই আমার লক্ষ্য।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার ‘মন কি বাত’ নামে এক রেডিও অনুষ্ঠানে এমনটাই জানালেন।

আপনি যদি রাজনীতিবিদ না হতেন, তবে আপনি কী হতেন? এ প্রশ্নের জবাবে মোদি বলেন, ‘এখন এটা একটা খুবই কঠিন প্রশ্ন কারণ প্রতিটি শিশু জীবনে একাধিক পর্যায় অতিক্রম করে। কেউ এটা হতে চায়, কেউ সেটা হতে চায়। তবে এটা সত্য যে আমার কখনও রাজনীতিতে প্রবেশের ইচ্ছা ছিল না, আমি কখনও ভাবিনিই এটা সম্পর্কে। তবে এখন তিনি একজন রাজনীতিবিদ, আমি কীভাবে দেশের কল্যাণ করতে পারি তাই ভাবতে থাকি সারাক্ষণ।’

প্রধানমন্ত্রী মোদি আরও বলেন, ‘এখন আমি যেখানেই থাকি না কেন, আমার জীবনটা সবরকমভাবে বাঁচতে চাই এবং আমার দেশের জন্য আন্তরিকভাবে কাজ করা উচিত। আমি এখন কেবল এই উদ্দেশ্যেই নিজেকে নিবেদিত করেছি।’

টিভি দেখা আর বই পড়ার জন্য সময় পান কিনা জানতে চাওয়া হলে প্রধানমন্ত্রী বলেন, তিনি বই পড়তে সবসময়ই ভালোবাসেন। তবে, চলচ্চিত্র দেখার আগ্রহ তার বরাবরই খুব কম ছিল এবং তিনি খুব কমই টিভি দেখেন।

অনুষ্ঠানে মোদির পড়ার অভ্যাস পাল্টে দেবার জন্য গুগলের প্রতি অভিযোগ করেন। তিনি বলেন, ‘আমি খুব বই পড়তাম। তবে ইদানীং আমি পড়তে পারছি না এবং গুগলের কারণে পড়ার অভ্যাসটাও খারাপ হয়ে গেছে কারণ আপনি যদি কোনও কিছু পড়তে, জানতে চান তাত্ক্ষণিকভাবে গুগলের শর্টকাটটাই মনে আসবে। সবার ক্ষেত্রেই হয়েছে, আমারও কিছু অভ্যাস একদম নষ্ট হয়ে গেছে।’

এনসিসি করার সময়কার স্মৃতিচারণ করে মোদি বলেন, ‘তাকে কখনও শাস্তি পেতে হয়নি, কারণ আমি একদম শৃঙ্খলাবদ্ধ ছিলাম।’ তিনি আরও বলেন, এনসিসি ক্যাম্পে থাকার সময় একবার ঘুড়ির সুতোয় জড়িয়ে থাকা পাখিকে বাঁচাতে তিনি একটি গাছে উঠেছিলেন, তাতে খুবই ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। শিক্ষকেরা প্রথমে তাকে শৃঙ্খলা ভাঙার জন্য শাস্তি দিতে চাইলেও পরে তার এই কাজের জন্য প্রশংসাও করেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর