বিমানবন্দরে ইউএস ডলারসহ গ্রেফতার ১

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭৪ হাজার ৪ শত ইউএস ডলারসহ মোহাম্মদ মাহমুদুর রহমানকে গ্রেফতার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের বিমানবন্দর টিম।

এসব ডলারের মূল্য বাংলাদেশী টাকায় ৬২ লাখ ৯ হাজার ১২০ টাকা। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী কমিশনার ফারজানা ফাহমিন সোমবার (২৫ নভেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে কুয়ালামপুর থেকে মালিন্দো এয়ারলাইন্সে রোববার (২৪ নভেম্বর) গভীর রাতে ওই যাত্রীকে ডলারসহ আটক করা হয়। সহকারী কমিশনার ফারজানা ফাহমিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এয়ারপোর্ট এ কর্তব্যরত গোয়েন্দা কর্মকর্তাগণ বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান গ্রহণ করে নজরদারী করতে থাকে।

পরবর্তীতে হেভি লাগেজে এর ৪ নং গেট এলাকায় নজরদারী ও তল্লাশীর একপর্যায়ে রাত আনুমানিক ১১ টার মালিন্দো এয়ারলাইন্সের কুয়ালালামপুরগামী ওডি ১৬১ ফ্লাইটের যাত্রী মোহাম্মদ মাহবুবর রহমানকে গোয়েন্দা টিম চ্যালেন্জ ও তল্লাশী করে। পরে তার হাতের ট্রলি ব্যাগে ৭৪ হাজার ৪ শত ইউএস ডলার পাওয়া যায়।

তিনি বলেন, এ ঘটনায় যাত্রীকে পুলিশে সোপর্দকরনসহ জব্দকৃত বৈদেশিক মুদ্রার বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর