পুলিশের সঙ্গে মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ধাওয়া-পাল্টা ধাওয়া

কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে হাইকোর্টের সামনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে হাইকোর্টের সামনে অবস্থান নেন দলটির নেতাকর্মীরা। তারা দীর্ঘ সময় ধরে সড়ক অবরোধ করে মুহুর্মুহু স্লোগান দিতে থাকলে দুপুর ২টার দিকে পুলিশ তাদের ধাওয়া করে।

পরে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দল পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুরও করে তারা।

মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের হাতে কোনো প্রকার ব্যানার দেখা যায়নি। কেবল খালেদার মুক্তির দাবিতে স্লোগান দিতে শোনা যায়।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর