কুমিল্লার হোমনায় স্কুল শিক্ষককে হত্যা চেস্টার অভিযোগ, আটক ৩

কুমিল্লার হোমনা উপজেলার রামকৃষ্ণ পুর কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম আব্দুল মতিনকে হত্যা চেষ্টার অভিযোগে হোমনা থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে, এজহার নামীয় ৩ জনকে পুলিশ আটক করেছে।

সোমবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে তিনি রামকৃষ্ণ পুর বাজার থেকে হেটে বাসায় যাওয়ার পথে হাক্কু মিয়ার পুকুর পাড়ে একদল দূর্বৃত্তদের দ্বারা হামলার শিকার হয়ে মাটিতে লুটিয়ে পরেন। মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে

লোহার রড ও হকিস্টিকের আঘাতে তিনি রক্তাক্ত অবস্থায় পরে থাকলে এলাকা বাসী উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ভর্তি করান।

বর্তমানে তিনি দ্বিতীয় তলায় ৪নং কেবিনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুস ছালাম সিকদারের তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। আটক তিনজন হলেন রামকৃষ্ণ পুর মোল্লা বাড়ীর আব্দুল্লাহ আল হাছান (৪০), মেহেদী হাসান কালন (৩৫),ও আরাফাত মোল্লা (২৫)। হামলার কারন হিসেবে

চিকিৎসাধীন এটিএম আব্দুল মতিন জানান, ইভটিজিং বিষয়ে ওদের সাথে মতবিরোধ থাকায় তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে। তিনজন আটক ও মামলার বিষয় নিশ্চিত করেন ওসি সৈয়দ মোঃ ফজলে রাব্বী।

এদিকে ইউএনও তাপ্তি চাকমা, ওসি সৈয়দ মোঃ ফজলে রাব্বী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী মোঃ রুহুল আমিন, চান্দেরচর ইউপি চেয়ারম্যান আবুল বাশার মোল্লা সহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ তাকে দেখতে গিয়ে গভীর উদ্বেগ প্রকাশ ও সুস্থতা কামনা করেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর