দীর্ঘ ৭ বছর পর ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে পঞ্চগড় জেলার বোদা উপজেলার বাংলাদেশ আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সন্মেলন।
আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় বোদা মহিলা মহাবিদ্যালয় মাঠে বোদা উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়।
উক্ত ত্রি-বার্ষিক সম্মেলনে বোদা উপজেলা আ’লীগের সভাপতি ও বোদা পৌরসভার মেয়র এ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান সুজার সভাপতিত্বে ও বোদা আ’লীগের সাধারন সম্পাদক ও বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক হোসেন টবির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক,বিশেষ অতিথি বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিএম মোজম্মেলন হক, এমপি, উদ্বোধক রেল মন্ত্রণালয়ের রেলপথ মন্ত্রী ও জেলা আ’লীগের সভাপতি এ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি ও প্রধান বক্তা হিসাবে পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারন সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট। তবে কেন্দ্রীয় নেতারা ব্যস্ততার কারণে আসতে পারেন নি।
ইতিমধ্যে বোদা উপজেলার সকল ওয়ার্ড,ইউনিয়ন ও পৌরসভায় সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন সম্পন্ন করা হয়েছে এবং সর্বশেষ উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন হতে যাচ্ছে আজ।
দীর্ঘ ৭ বছর পর উপজেলা আ’লীগরে ত্রি-বার্ষিক সন্মেলন ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। ফলে সম্মেলন ঘিরে উপজেলা বিভিন্ন সড়কে ব্যনার পোস্টারে ছেয়ে গেছে। এবং সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীরা ছুটে চলছেন বিভিন্ন কাউন্সিলদের কাছে।
এদিকে সরেজমিনে ঘুরে জনা যায়,সভাপতি পদে ওয়াহেদুজ্জামান সুজা ও সাধারণ সম্পাদক পদে ফারুক হোসেন টবি এবারো আলোচনায় শীর্ষে রয়েছেন বলে জানান নেতাকর্মীরা।
এবিষয়ে বোদা উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ফারুক হোসেন টবি বার্তা বাজার-কে জানান, সন্মেলন ঘিরে সকল প্রকার প্রস্তুতি ইতি মধ্যে শেষ সম্পন্ন হয়েছে। আজ দীর্ঘ সাত বছর পর হতে যাচ্ছে বোদা উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন।
বার্তাবাজার/এমকে