প্রধানমন্ত্রীকে ভারতে অপমান করা হয়েছে, দেশবাসী বিব্রত: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘গোপন এবং দেশের স্বার্থবিরোধী চুক্তির রেশ কাটতে না কাটতেই সম্প্রতি আবারো খেলা দেখার নাম করে যে মর্যাদাহানির নজির স্থাপিত হলো তা একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে দেশবাসী বিব্রত।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলকাতা সফর করে আসলেন রাষ্ট্রীয় কোষাগারের টাকা খরচ করে। বলা হচ্ছে, তিনি নাকি সরকারি আমন্ত্রণে কলকাতা গিয়েছেন। একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমরা লজ্জিত, বিস্মিত, আমাদের প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে কোন অভ্যর্থনা পর্যন্ত দেওয়া হয়নি। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী তো দূরের কথা কোন সিনিয়র সচিবকেও পাঠানো হয়নি। তাকে রীতিমতো অপমান করা হয়েছে।’

মঙ্গলবার দুপুরে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।তিনি বলেন, জনগণের অধিকার হরণ করে ভোটের আগের রাতের ভোটে প্রধানমন্ত্রী হয়ে তিনি যখন দাম্ভিকতার সহিত জনসম্মুখে বক্তব্য রাখতে পারেন, তিনি তো একটি স্বাধীন দেশের প্রধানমন্ত্রী হয়েও পার্শ্ববর্তী দেশের কোন প্রটোকল না পেলেও লজ্জিত না হয়ে যে উল্লসিত হবেন এটাই স্বাভাবিক।

এসব কর্মকাণ্ডে দেশবাসী লজ্জিত হয়, জাতি হিসেবে বাংলাদেশের জনগণের মান সম্মানের হানী ঘটলেও প্রধানমন্ত্রীর টনক নড়ে না। তিনি বাংলাদেশের মানুষের আত্মমর্যাদা, মান সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছেন।

বার্তাবাজার/এইচ.আর/strong

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর