পাবনা বিজ্ঞান ও প্রয়ুক্তি বিশ্ববিদ্যালয়ে ব্যাপক আনন্দ-উৎসবের মধ্য দিয়ে আজ সকালে ৭ম ব্যাচের শিক্ষার্থীরা র্যাগ ডে উদযাপন হয়েছে। র্যাগ ডে উপলক্ষে ক্যাম্পাসটি সেজেছিলো নতুন রূপে।
সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রোঃ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আনোয়ারুল ইসলাম, প্রক্টর ড. প্রীতম কুমার দাস কেক কেটে র্যাগ ডে-এর শুভ সূচনা করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র লীগের সভাপতি মাহামুদ চৌধুরী আসিফ ও সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম বাবু,নাজমুল হাসান আবির প্রমুখ।
এরপর ক্যাম্পাসের স্বাধীনতা চত্বর থেকে একটি বিশাল র্যালি বের করা হয়। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ ও গান পরিবেশিত হয়।
বার্তাবাজার/এমকে