গৌরীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-মেয়ের মৃত্যু

ময়মনসিংহের গৌরীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ বছরের শিশু কন্যাসহ বাবার মৃত্যু। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে পুকুরে পানি দেয়ার জন্য সেচলাইন চালু করতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার সহনাটী ইউনিয়নের ধোপাজাঙ্গালিয়া গ্রামের আসাদুল হক (৩৬) তার ৩ বছরে শিশু কন্যা জান্নাতুল অমিকে নিয়ে বাড়ির পাশে পুকুরে পানি দিতে যান। সেচলাইন চালু করতে সুইচ দিলে বিদ্যুৎতাড়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান আসাদুল হক। কোলে থাকা শিশু অমিকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃৃত ঘোষণা করেন।

গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডাঃ জান্নাতুল ফেরদাউস জানান, শিশু অমিকে হাসপাতালে নিয়ে আসার অনেক আগেই মারা গেছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর