মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। সোমবার বিকাল ৪ টার সময় উপজেলার কুচিয়ামোড়া বিক্রমপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ থেকে র্যাব-১১, সিপিসি-১ এর কমান্ডার পুলিশ সুপার মোঃ এনায়েত হোসেন মান্নান এর নেতৃত্বে র্যাবের বিশেষ একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোঃ ফয়সাল শেখ (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ৩শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সে পলাশপুর গ্রামের মোঃ ছাত্তার শেখের ছেলে।
র্যাব-১১ কোম্পানীর কমান্ডার পুলিশ সুপার মোঃ এনায়েত হোসেন মান্নান সোমবার রাতে এক প্রেস রিলিজের মাধ্যমে সাংবাদিকদের জানান, মাদক ব্যবসায়ী মোঃ ফয়সাল দীর্ঘ দিন মাদক ব্যবসা করে আসছিল। তার কাছ থেকে ৩শ পিস ইয়াবা , মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল সেট ও মাদক বিক্রির নগদ ১ হাজার ৪’শত ৫০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সিরাজদীখান থানায় মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।
বার্তাবাজার/কে.জে.পি