বেনাপোল কাগমারি গ্রামে ৪৫ বোতল ফেনসিডিলসহ আটক-২

যশোর বেনাপোল কাগমারী গ্রামে অভিযান চালিয়ে ৪৫ বোতল ফেনসিডিলসহ শাহজালাল(২৩),ও রাকিব হোসেন(২২)নামে দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার(২৬শে নভেম্বর) সকালে কাগমারি মসজিদ মোড় পাকা রাস্তার উপর হতে তাদেরকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন, বেনাপোল পোর্ট থানাধীন কাগমারী গ্রামের মোঃ হোসেন আলীর পুত্র শাহজালাল(২৩),ও একই গ্রামের মোঃ সাজু হোসেনের ছেলে রাকিব হোসেন(২২)।বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন খান “বার্তা বাজার” নিউজপোর্টালের যশোর জেলা প্রতিনিধি মোঃলোকমান হোসেনকে বলেন,এএসআই(নিঃ)/মোঃ রবিউল ইসলাম সংগীয় অফিসার ফোর্স সহ বেনাপোল পোর্ট থানাধীন কাগমারী গ্রামে অভিযান পরিচালনা করে কাগমারী গ্রামস্থ মসজিদের মোড় পাকা রাস্তার উপর হতে আসামীদের ৪৫ বোতল ফেনসিডিলসহ তাদেরকে আটক করেন।আটক ব্যক্তিদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

যাহার মামলা নং- ৫৯,তাং- ২৬/১১/১৯ ইং,ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১)এর ১৪(খ) রুজু করা হয়।তাদেরকে যশোর আদালতে প্রেরণ করা হবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর