আলফাডাঙ্গায় পাঁচুরিয়া ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ৬নং পাঁচুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে পাঁচুরিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনের প্রথম পর্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় পাঁচুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল কায়েম সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা প্রদান করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম আকরাম হোসেন।

সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুর রউফ তালুকদার,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান,পাঁচুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মিজানুর রহমান,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনায়েত হোসেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সেলিম রেজা,পৌর আওয়ামিলীগের সাধারন সম্পাদক সৈয়দ আশরাফ আলী বাশার,পাঁচুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ওবায়দুর রহমান জাফর সর্দার,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাঁন মিজানুর রহমান,ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক তৌকির আহমেদ ডালিম ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তন্ময়উদ্দৌলা প্রমুখ।

এসময় ইউনিয়ন আওয়ামীলীগের নয়টি ওয়ার্ডের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মো. রফিকুল ইসলামকে সভাপতি ও এস এম শাহনেওয়াজ সিকদার রিপনকে সাধারন সম্পাদক করে পাঁচুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের কমিটি ঘোষণা করা হয়।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর