স্বচ্ছতা আনতে ডিজিটাল অ্যাপের মাধ্যমে কৃষকের কাছ থেকে ধান কেনা নিয়ে ১৬ জেলার জেলা প্রশাসকের সঙ্গে ভিডিও কনফারেন্স করেছে খাদ্য মন্ত্রণালয়।
সোমবার (২৫ নভেম্বর) সকালে নওগাঁ জেলা প্রশাসকের হল রুমে এ কনফারেন্স সভা অনুষ্ঠিত হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এতে যোগ দেন খাদ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক।
এ সময় কৃষক, জনপ্রতিনিধি ও খাদ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় বলা হয়, এ বছর পাইলট প্রকল্প হিসেবে কৃষকের কাছ থেকে ‘কৃষক অ্যাপের’ মাধ্যমে ১০৪০ টাকা দরে প্রতি মণ ধান সংগ্রহ করবে সরকার।
বার্তাবাজার/কে.জে.পি