নিষিদ্ধ হলো উবার

লন্ডনে পরিবহন কর্তৃপক্ষ অ্যাপভিত্তিক ট্যাক্সি সার্ভিস উবারকে নতুন করে লাইসেন্স দিতে অস্বীকৃতি জানিয়েছে।
কর্মকর্তারা বলছেন, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে উবার বারবার ব্যর্থ হওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

দু’বছর আগেও এই শহরে উবারের লাইসেন্স একবার বাতিল করা হয়েছিল। কিন্তু পরে তাদেরকে ব্যবসা পরিচালনার জন্যে আরো দু’বার অনুমতি দেয়া হয়েছে।

সর্বশেষ অনুমোদনের মেয়াদ শেষ হয়েছে গত রোববার এবং তারপরেই কর্তৃপক্ষের তরফে এই সিদ্ধান্ত এলো।

উবার বলছে, তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে এবং আপিল শেষ না হওয়া পর্যন্ত তাদের চালকরা রাস্তায় গাড়ি চালাতে পারবেন।

বিশ্বের যতোগুলো শহরে উবারের সার্ভিস চালু আছে সেই তালিকার পাঁচ নম্বরে আছে লন্ডন এবং এই শহরে প্রায় ৪৫ হাজার চালক উবারের হয়ে গাড়ি চালান।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর