মুন্সীগঞ্জের সিরাজদিখানের বালুচর ইউপি চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক প্রার্থী আবুবকর সিদ্দিক সিরাজদিখান প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। আজ সোমবার বিকালে উপজেলা ডাকবাংলায় এ সভা অনুষ্ঠিত হয়।
আবুবকর সিদ্দিক সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে বলেন, সাধারণ সম্পাদক নির্বাচিত হলে বালুচরের দীর্ঘদিনের আধিপত্য বিস্তারসহ উপজেলার নানা সমস্যার সমাধান করতে চেষ্টা করবেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুর রহিম ভুঁইয়া, জেলা পল্লীবিদ্যুৎ সমিতির সাবেক সভাপতি মো. জাকির হোসেন, রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিন, খাসমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মনিরুজ্জামান, উপজেলা যুবলীগ নেতা সাইফুল ইসলাম দিপু, আরিফ রশীদ, স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি এম আর তালুকদার বাবু। এছাড়া সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব আহবায়ক নজরুল বাবুল, আহবায়ক সদস্য ইমতিয়াজ বাবুল, জাবেদুর রহমান জোবায়েরসহ আরো সদস্যগন উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/ডব্লিওএস