নওগাঁয় মসজিদ থেকে ৯ শিবির কর্মী আটক

নওগাঁর পত্নীতলা উপজেলার আল হেরা এলাকার আল আকাবা মসজিদে গোপন বৈঠক চলাকালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৯ জন সদস্যকে আটক করেছে পত্নীতলা থানা পুলিশ।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) পরিমল কুমার চক্রবর্তী জানান, আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা উপজেলা সদর নজিপুর পৌর এলাকার আল হেরা স্কুল পাড়ায় অবস্থিত আল আকাবা জামে মসজিদের ভিতরে দরজা বন্ধ অবস্থায় গোপন বৈঠক চলাকালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৯ জন সদস্যকে আটক করা হয়।

আটককৃতরা হলো- নওগার ধামাইরহাট উপজেলার খেলনা গ্রামের ওসমান আলীর ছেলে রেজুয়ান ইসলাম (২৮), পত্নীতলা উপজেলার গগনপুর জামগ্রামের আবুল হোসেনের ছেলে মোত্তাকিম হোসেন (২২), ধামইরহাটের চকমহেশ গ্রামের কছিম উদ্দীনের ছেলে আনসার আলী (২০), পত্নীতলার কাটাবাড়ী গ্রামের শরিফ উদ্দিনের ছেলে আব্দুল্লাহ আল মামুন (২৬), পত্নীতলা উপজেলার হাসেমবেগপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে মোক্তাদির রহমান (২৪) ও একই গ্রামের সামসুল আলমের ছেলে রাসেল ইসলাম (১৮), বদলগাছী উপজেলার পাহাড়পুর খোজাগারী গ্রামের সামসুল আলমের ছেলে হোসেন আলী (২৭), পোরশা উপজেলার নিতপুরের কপালির মোড় এলাকার ইব্রাহীমের ছেলে ইয়ামিন (২০) ও পত্নীতলার পাটিচরা গ্রামের বুলবুল হোসেনের ছেলে সাব্বির হোসেন (২৩)।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) পরিমল কুমার চক্রবর্তী আরো জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার আসামীদের নওগাঁ জেলা কোর্টে প্রেরণ করা হবে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর