যশোরে নদী থেকে নবজাতকের লাশ উদ্ধার

যশোরের মণিরামপুর হরিহর নদী থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে মনিরামপুর থানার পুলিশ।সোমবার(২৫শে নভেম্বর)দুপুরে মনিরামপুর উপজেলার শ্যামকুড় ইউপির কালীগঞ্জ মোড়সংলগ্ন হরিহর নদী থেকে লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।

এরআগে রোববার রাত ৯টার দিকে নদীতে মাছ ধরতে গিয়ে লাশটি ভাসতে দেখেন স্থানীয়রা।খবরটি ছড়িয়ে পড়লে সোমবার সকাল থেকে উৎসুক এলাকাবাসী নবজাতকটিকে দেখতে নদীর পাড়ে ভিড় করেন।

স্থানীয়দের ধারণা, কোন নারীর কুকর্মের ফসল এই নবজাতক।কুকর্মের বিষয়টি চাপা দিতে ভূমিষ্ঠ হওয়ার পরপরই নবজাতকটিকে হত্যা করে ৩-৪ দিন আগে মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়েছে। শ্যামকুড় ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি জানান, রোববার রাতে নদীতে মাছ ধরতে যান কালীগঞ্জ এলাকার জনৈক মফিজুর রহমান।হঠাৎ তার নাকে পঁচা গন্ধ ভেসে আসে।একপর্যায়ে নদীতে তিনি একটি প্যাকেট ভাসতে দেখেন।পরে প্যাকেটটি খুলতেই বিছানাচাদর জড়ানো নবজাতকের লাশ বেরিয়ে আসে।

মণিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জামাল বলেন, নবজাতকের লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।উপস্থিত তার কোন জন্ম পরিচয় পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর