পাবনা ৩টি আগ্নেয়াস্ত্রসহ মোঃ তিজাম হোসেন (৩৪) নামে এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-১২।
র্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার এর নেতৃত্বে পাবনা সদর থানার ভাওডাঙ্গা (কালুরপাড়া) এলাকা থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি রিভালবার ও ১ টি শুটারগানসহ তিজামকে গ্রেফতার করে।
গ্রেফতার তিজাম হোসেন ভাওডাঙ্গা (কালুরপাড়া) এলাকার মৃত ইউছুফ আলী প্রামানিকের ছেলে, দীর্ঘদিন যাবত অবৈধ অস্ত্র নিজের হেফাজতে রেখে ক্রয়-বিক্রয়ের কথা স্বীকার করেছে তিজাম।
এ বিষয়ে পাবনা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার।
বার্তাবাজার/ডব্লিওএস