ইবির প্রেস প্রশাসকের দায়িত্বে ড.মোস্তফা জামাল

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রেস প্রশাসকের দায়িত্ব পেয়েছেন বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা জামাল।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী আগামী ১ বছরের জন্য এ নিয়োগদান করেন।

রবিবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। রেজিস্ট্রার সূত্রে জানা যায়,বিশ্ববিদ্যালয়ের প্রেস প্রশাসক হিসাবে সহযোগী অধ্যাপক ড.মোঃ আবু হেনা মোস্তফা জামাল বাংলা বিভাগের অধ্যাপক ড.মোঃহাবিবুর রহমানের স্থলাভিষিক্ত হন।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর